আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর নাইক্ষ্যংছড়ির শামসুল-আয়েশা দম্পতি মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কে,এম,জাকির  রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

রৌমারী উপজেলার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়ন মুলক কাজের লক্ষ্যে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম,বহু ভাষাবিদ, শিক্ষানুরাগী প্রয়াত মাওলানা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী'র স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার প্রত্যয়ে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন এবং রিজিয়া রাজ্জাক স্ট্রিট-এর শুভ উদ্বোধন ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিকালে ফিতা কেটে ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ  মাওলানা আনোয়ারুল ইসলাম আঙ্গুর, প্রধান অতিথি ছিলেন রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন এর সভাপতি এম এ রকিব রেজা,তিনি ফিতা কেটে রিজিয়া রাজ্জাক স্ট্রিট এর রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করনে শুভ উদ্বোধন এবংএরপর বিকেল সাড়ে ৫টায় ফাউন্ডেশনের নিজস্ব ৫৪ শতক জমির ওপর রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন-এর নির্মিতব্য স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আমেরিকা প্রবাসী এম. এ. রকিব রেজা মন্ডলপাড়া হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নকল্পে ফাউন্ডেশনের নিজস্ব ফান্ড থেকে এক লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মূল অনুপ্রেরণা আমাদের প্রয়াত মা-বাবা। তাঁদের জীবন, আদর্শ, মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজের জন্য তাঁদের অবদানের স্মৃতিকে ধারণ করেই এই ফাউন্ডেশনের পথচলা। আমরা বিশ্বাস করি, মানুষের কল্যাণে করা প্রতিটি ভালো কাজই তাঁদের স্মৃতির প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হয়ে থাকবে।এর কার্যক্রমকে এগিয়ে নিতে রৌমারীর সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও আন্তরিক সমর্থন আমরা প্রত্যাশা করেন। অনুষ্ঠানের শেষপর্বে  প্রয়াত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল ও মা রিজিয়া'র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রৌমারী কেরামতিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আনোয়ারুল ইসলাম। দোয়ায় তাঁদের রুহের মাগফিরাত এবং ফাউন্ডেশনের সফল ও কল্যাণময় অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ মোঃ আব্দুল মোমেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন, সমাজসেবক ডাক্তার মমিনুল ইসলাম মুলু,শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শহীদুল ইসলাম লীচু, সমাজসেবক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ আরো উপস্থিত ছিলেন রৌমারী মুক্তাঞ্চল প্রেসক্লাবের সেক্রেটারী খন্দকার মোহাম্মদ জাকির, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ আরো অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষাবিদ, প্রফেসর মো: রোজাইন ,বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পি আর এল)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a