কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে পঞ্চগড় জেলা পরিষদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদ।
মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো:মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল আই এর পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল,এনটিভির পঞ্চগড় স্টাফ রিপোর্টার
সাজ্জদুর রহমান সাজ্জাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সফিকুল আলম,দেশ রপান্তর- পত্রিকার প্রতিনিধি শহীদুল ইসলাম,দৈনিক খবরের প্রতিনিধি কামরুল ইসলাম কামু, এখন টিভির প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক করতোয়ার প্রতিনিধি সামসুউদ্দীন চৌধুরী কালাম,চ্যানেল ২৪ ফর এর প্রতিনিধি এ হোসেন রায়হান, দৈনিক খবরপত্র পত্রিকার পঞ্চগড় স্টাফ রিপোর্টার আব্দুর রহিম, দৈনিক আমাদের মাতৃভূমির আনিসুর রহমান মানিকসহ, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
এসময় জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ. মজিদ নতুন পঞ্চগড় বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন।
এর আগে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এম.এ.মজিদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পঞ্চগড় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
এ জাতীয় আরো খবর...