আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর নাইক্ষ্যংছড়ির শামসুল-আয়েশা দম্পতি মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি আবদুল জলিল নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সৈনিল ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের মোট ১৫ জন ভোটারের মধ্যে ১৫ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে উত্তম শর্মা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আবদুল জলিল ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মাহাবুর রহমান আঙ্গুর পান ৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল্লাহ সাইফ ও জাহিদুল ইসলাম হাসান উভয়েই ৭ ভোট পান। অপরদিকে কোষাধ্যক্ষ পদে রেজাউল ইসলাম ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। মোজাম্মেল হক পান ৭ ভোট। সাংগঠনিক পদে একটি ভোট বাতিল হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য মমিনুর রশিদ (শাহীন), পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিনুল বাহার এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় প্রার্থী ও ভোটাররা সন্তোষ প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফ ও কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং বীরগঞ্জ মডেল প্রেসক্লাবকে আরও কার্যকর, গতিশীল ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a