আজঃ 16 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা নওগাঁয় রজাকপুর ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার পটিয়ায় এস আলম কলেজে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার চট্টগ্রামে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকারসহ উদ্ধার নগদ ৮০ হাজার টাকা নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে চুরির অভিযোগে নির্যাতন চট্টগ্রামে মাদকসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ দূর্গম পাহাড়ের মদক সীমান্তে ৫৭ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও টিকাদান কর্মসূচি। ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি পত্নীতলা থানা পুলিশের অভিযান চলছে

আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সোহান মিয়া,  আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে ১৩টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। পাশাপাশি কোনো ধরনের অনুমোদন ছাড়াই চলছে আরও একটি হাসপাতাল। এতে উপজেলার বেসরকারি স্বাস্থ্যসেবার মান ও রোগীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, আড়াইহাজারে নিবন্ধিত ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং চারটি প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ১৩টি হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। অন্যদিকে, তালিকার বাইরে থাকা একটি হাসপাতালের অনুমোদনসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে পরিচালিত ১৩টি প্রতিষ্ঠান হলো—আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার, মা ও শিশু হসপিটাল, হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল, জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব, এ টু জেড ডিজিটাল হাসপাতাল, সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফয়সাল হসপিটাল, নুরজাহান হাসপাতাল, পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক, কনফিডেন্ট মেডিকেল সেন্টার, প্রবাসী হাসপাতাল, ফিয়ার্স আই হাসপাতাল এবং পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

এ ছাড়া উপজেলা সদরে অবস্থিত ‘প্রবাসী কল্যাণ হাসপাতাল’ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সরবরাহ করা তালিকায় নেই। প্রতিষ্ঠানটির লাইসেন্স বা অনুমোদনের তথ্যও পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই হাসপাতালকে ঘিরে সম্প্রতি চিকিৎসায় অবহেলার অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী, গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়। পরিবারের দাবি, যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। পরে তিন লাখ টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসা করে ধামাচাপা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, গত ২৬ অক্টোবর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কিংবা ব্লাড ব্যাংক পরিচালনা করা যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আরিফুল ইসলাম জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের খোঁজখবর রাখা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে সরকারি বিধিবিধান অনুসরণ এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে পরিচালিত হতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ শেষ হলে কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন অনিয়ম শনাক্ত করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। আইনবহির্ভূতভাবে কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিশ্চিত করা না গেলে অনুমোদনহীন এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর কারণে সাধারণ রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি, 
তারিখ :১৫-১১-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a