প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস!
মোঃ টিটো মিজান শৈলকূপা উপজেলা প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার প্রান কেন্দ্র হাজী মোড়ে তার বাড়ী । যান্ত্রিক এই সময়ে যেখানে মানুষ কংক্রিটের পিছু ছুটছে, ঠিক তখনই প্রকৃতির মাঝে এক অন্যরকম ভালোলাগা খুঁজে নিয়েছেন আমাদের এলাকার গর্ব, গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস। তাঁর হাতের ছোঁয়া আর অক্লান্ত পরিশ্রমে বাড়ির আঙিনাজুড়ে গড়ে উঠেছে এক টুকরো সবুজ স্বর্গ।
দিন নেই, রাত নেই—নিজের সন্তানের মতো পরম যত্নে তিনি প্রতিটি গাছের পরিচর্যা করে চলেছেন। তাঁর এই নিরলস সাধনার ফলস্বরূপ আজ তাঁর বাড়ির সামনে শোভা পাচ্ছে হরেক রকমের দুর্লভ ফুলের গাছ আর নানা প্রজাতির উপকারী ঔষধি গাছ। এক নজর তাকালেই মন জুড়িয়ে যায়, আর সুবাসে ভরে ওঠে চারপাশ।
গাছের প্রতি তাঁর এই ভালোবাসা ও আত্মনিবেদন সত্যিই অনুকরণীয়। প্রকৃতির এই নিঃস্বার্থ সেবকের জন্য রইল অনেক শ্রদ্ধা ও শুভকামনা। এভাবেই আপনার হাতের ছোঁয়াতে চিরসবুজ থাকুক চারপাশ!
এ জাতীয় আরো খবর...