আজঃ 02 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ

সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজ অ্যাডমিন গ্রেপ্তার: কাতার পাঠানোর নামে প্রতারণা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজ অ্যাডমিন গ্রেপ্তার: কাতার পাঠানোর নামে লাখ টাকা আত্মসাৎ

পারভেজ বাঙালী,
চট্টগ্রাম জেলা প্রতিনিধি,


প্রতারণা, জালিয়াতি এবং অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে শিশির মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত শিশির সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে কাজ করতেন।

বুধবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কাতার সরকারের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে মোটা অঙ্কের মুনাফার লোভ দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দফায় দফায় ১১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেন শিশির ও তার চক্রের সদস্যরা। টাকা নেওয়ার পর ওই ব্যবসায়ীকে ভুয়া ভিসা ও জাল বিমানের টিকিট দেওয়া হয়।

পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই ব্যবসায়ী তার টাকা ফেরত চাইলে আসামিরা তাকে নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওয়ারী বিভাগের একটি দল তদন্তে নামে। অনুসন্ধানে এই চক্রের ফাঁদে পড়া আরও ১৪-১৫ জন ভুক্তভোগীর সন্ধান মেলে। এরপর গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় শিশিরকে গ্রেপ্তার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের বরাতে পুলিশ জানায়, শিশির মুন্না তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে বিদেশে লোক পাঠানোর এই অবৈধ ব্যবসা চালাতেন। তিনি সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজ দেখভালের পাশাপাশি তাদের নির্বাচনী প্রচারণার ভিডিও তৈরি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও প্রমোশনের কাজ করতেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন:

ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করতে শিশির নিজেকে বর্তমান এমপি-মন্ত্রীদের অত্যন্ত ঘনিষ্ঠ দাবি করতেন।

আস্থা বাড়াতে তিনি মাঝেমধ্যে ভুক্তভোগীদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় নিয়েও যেতেন।

এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a