আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি

গ্রাম বাংলার মাঠ থেকে একদিন জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয় : রূপসায় হেলাল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

আল মাহমুদ প্রিন্স, খুলনা প্রতিনিধি 

খুলনার রূপসায় শহীদ মনসুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শহীদ মনসুর স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হয়। পরে টাইব্রেকারে শহীদ মনসুর স্মৃতি সংসদ (৩-২) গোলে বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমিকে পরাজিত করে  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। 

তিনি বলেন, গ্রামবাংলার মাঠ থেকে একদিন জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়। তাই ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। শহীদ মনসুর স্মৃতি সংসদের মতো সংগঠনগুলো সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 
খেলা পরিচালনা করেননখুলনা  জেলা ক্রীড়া সংস্থার রেফারি সুমন রাজু, আলী আকবর ও আজিজুল ইসলাম বাবলু। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের হৃদয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ইমন। সেরা গোলরক্ষক নির্বাচিত হন গোলরক্ষক শান্ত। সেরা খেলোয়াড় নির্বাচিত হন আদনান আপন। ধারাবিবরণীতে ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত। 

খেলার শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। 
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক মুন্না সরদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী, জেলা মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি শেখ আঃ রশিদ, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, মোল্লা রিয়াজুল ইসলাম, এমএ সালাম,

উপজেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, আবুল কালাম গোলদার শেখ রয়েল আজম, জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পলাশ, 
ইউনিয়ন বিএনপি নেতা এসএমএ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, জাহিদুল ইসলাম রবি, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা হাবিবুর রহমান বেলাল, বাদশা জমাদ্দার, সাবেক ইউপি সদস্য এইচএম কামরুল ও সাজ্জাদ হোসেন, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ, সাবেক ছাত্রনেতা শাহজামান প্রিন্স, ইসরাইল বাবু,
উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, যুবদল নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য,শামীম হাসান, ফ ম মনিরুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, সাইফুল ইসলাম পাইক, তরিকুল ইসলাম সুমন। 

টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন ফুটবল কোচ ইমরুল হাসান ইমু, ক্রীড়ানুরাগী মহিউদ্দিন লিটু, সমাজসেবক সৈয়দ আরশাদ আলী হাওলাদার, মাঠ পরিচালনা কমিটির আহবায়ক বিপিএড শিক্ষক বাসির আহম্মেদ লালু, টুর্নামেন্ট কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ আলম শেখ, সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a