আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

আড়াইহাজারে জামায়াতের ‘রাসূল (সা.)-এর বিপ্লবী জীবন’ শীর্ষক আলোচনা সভা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিপ্লবী জীবন ও আদর্শ অনুসরণের পাশাপাশি দাওয়াতি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে উপজেলা সাংগঠনিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিল—‘আল্লাহর রাসূল মুহাম্মদ (সা.)-এর বিপ্লবী জীবন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুফতী জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা জামায়াত দক্ষিণ শাখার আমীর মাওলানা হাদিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ নিজের জীবনে ধারণ করা মুসলমানদের অন্যতম প্রধান দায়িত্ব। রাসুল (সা.) যেভাবে দাওয়াতের কাজ পরিচালনা করেছেন, মুসলমানদেরও সেভাবে দাওয়াতি কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

বক্তারা বলেন, রাসুল (সা.)-এর আদর্শ ধারণ করে সাহাবায়ে কেরাম ইসলাম প্রচারের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন। তাদের অনেকেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হওয়া সত্ত্বেও দাওয়াতের কাজ থেকে বিরত থাকেননি। তাদের অক্লান্ত প্রচেষ্টার কারণেই পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম পৌঁছে যায়।

তারা আরও বলেন, দ্বীনের দাওয়াতের কাজ থেকে বসে থাকার কোনো সুযোগ নেই। ইসলাম প্রচারের পথে অনেক সাহাবিকে জীবন দিতে হয়েছে। একইভাবে ইসলামের প্রচার ও দ্বীনের কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে নেতৃবৃন্দের অনেকে শহীদ হয়েছেন বলেও বক্তারা উল্লেখ করেন। তাই দাওয়াতি কার্যক্রম বন্ধ না করে তা আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন অতিথিরা। বক্তারা দাবি করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ইসলামপন্থীদের, বিশেষ করে জামায়াতে ইসলামীকে ‘যুদ্ধাপরাধী’ তকমা দিয়ে দীর্ঘদিন কোণঠাসা করে রাখা হয়েছিল। তাদের ভাষ্য, সে সময় জামায়াতে ইসলামী একটি ক্ষুদ্র সংগঠন ছিল এবং তাদের পক্ষে কথিত দেশদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব ছিল না। একই সঙ্গে মুক্তিযুদ্ধে অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকার বিষয়টিও তারা তুলে ধরেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন সময়ে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারি, টেন্ডারবাজি ও নৈরাজ্যের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অপকর্ম আড়াল করতেই জামায়াতে ইসলামী ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।

তাদের দাবি, জামায়াতে ইসলামী কী চায়, কেন চায় এবং কীভাবে তা বাস্তবায়ন করতে চায়—এসব বিষয় দীর্ঘদিন জনগণের সামনে তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। তবে ৫ আগস্টের পর জনগণ জামায়াতে ইসলামী সম্পর্কে তুলনামূলকভাবে স্পষ্ট ধারণা পেয়েছে বলে দাবি করেন তারা।

২০২৬ সালের নির্বাচন প্রসঙ্গে বক্তারা দাবি করেন, নির্বাচনে জামায়াতে ইসলামীকে ঘিরে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছিল। তবে তাদের অভিযোগ, ‘ডিপ স্টেট’ নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেয়নি।

আলোচনা সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি, 
তারিখ :২৬-০৮-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a