বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু (বাবু )
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে জিয়াউল হক (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী পূর্ব পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়।দণ্ডপ্রাপ্ত জিয়াউল হক ওই এলাকার মো. হেদায়েতুল ইসলামের ছেলে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ জাতীয় আরো খবর...