আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মতিন গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ:) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে যুবক সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মতিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার আগে নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আড়াইহাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব-১১ গ্রেপ্তারের পর মতিনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত দুইজন আসামি গ্রেপ্তার হয়েছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে একই মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি হিরন(২৬)কে গত শনিবার রাতে গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। পরদিন তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৮ জুলাই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায় জমির সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে সীমানার খুঁটি উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে সিয়ামের ওপর হামলা চালানো হয়।

হামলায় গুরুতর আহত সিয়ামকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় দেলোয়ার হোসেন ও খাদিজা বেগম আহত হন।

এ ঘটনায় নিহত সিয়ামের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা সংবাদদাতা,
তারিখ :১৪-০৭-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a