আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

৮০ পরিবারকে ত্রাণ দিল ৫৭ বিজিবি, দুর্যোগ মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত: ব্যাটালিয়ন অধিনায়ক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

 চলমান ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতিতে বান্দরবানের আলীকদম উপজেলার বন্যাকবলিত এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি।

শনিবার আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর নেতৃত্বে উপজেলার চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন দুর্গত এলাকায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, টানা বৃষ্টিপাত ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলায় বন্যা ও ভূমিধস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেয় বিজিবি।

ত্রাণ সহায়তা পাওয়া ৮০টি পরিবারের মধ্যে রয়েছে:
রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র: ৩৬টি পরিবার
নজির মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র: ১৭টি পরিবার  
চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আশ্রয়কেন্দ্র: ২২টি পরিবার

প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় জনগোষ্ঠীর পাশে কাজ করে আসছে। প্রাকৃতিক দুর্যোগের সময় চিকিৎসা সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক অনুদান এবং জরুরি ত্রাণ সহায়তা প্রদান করে থাকে বিজিবি।

ত্রাণ বিতরণকালে ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পদবির বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলীকদম ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a