আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু

মোঃ আমির হোসাইন ছাদেকী  
জেলা প্রতিনিধি (বান্দরবান): 
বান্দরবানের থানচি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন নোয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম ও সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমীর হোসেন।

প্রধান অতিথি বলেন, “প্রান্তিক পেশাজীবীরা দেশের অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি, আয় বাড়ানো এবং পেশাকে আধুনিক ও টেকসই করার সুযোগ সৃষ্টি হবে। সরকারি সহায়তা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে তাঁদের স্বাবলম্বী হতে হবে।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, “আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে প্রান্তিক পেশাজীবীরা তাঁদের ঐতিহ্যবাহী পেশাকে আরও উন্নত করে বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবেন। প্রশিক্ষণের পাশাপাশি পুঁজি, উপকরণ ও বাজারজাতকরণে সহায়তা পেলে তাঁদের আয় ও কর্মসংস্থান আরও বাড়বে।”

ইউএনও বলেন, “সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা ও আয় বৃদ্ধির পাশাপাশি সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রশিক্ষণে অংশ নেওয়া পেশাজীবীরা জানান, নতুন কৌশল শেখার সুযোগ পেয়ে তাঁরা উপকৃত হচ্ছেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের প্রত্যাশা করেন তাঁরা।

আয়োজকরা জানান, ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ, দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, বেকারত্ব দূরীকরণ এবং সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

কর্মশালায় কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেতের পণ্য প্রস্তুতকারক, কাঠমিস্ত্রি, জুতা মেরামতকারী, নকশিকাঁথা প্রস্তুতকারীসহ বিভিন্ন প্রান্তিক পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a