আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

নলডাঙ্গার কৃতি সন্তান আল-আমিনের সাফল্য

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নলডাঙ্গার কৃতি সন্তান আল-আমিনের সাফল্য

ইউসুফ হোসেন 
জেলা প্রতিনিধি, নাটোর।


নাটোর, নলডাঙ্গা ২- নং  মাধনগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের কৃতি সন্তান আল-আমিন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ আয়োজিত ফ্রেশার্স ডিবেট প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

আল-আমিন তেঘরিয়া গ্রামের মোঃ মজিবর রহমানের ছোট ছেলে। তিনি বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়া, যুক্তি ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে অসাধারণ মেধার পরিচয় দিয়ে আসছেন।
ডুয়েট ডিবেটিং সোসাইটি (ডিডিএস) আয়োজিত ফ্রেশার্স ডিবেট প্রতিযোগিতা-২০২৬-এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সিএসই বিভাগের দল ‘দ্য ফিফথ ভয়েস’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলটির অন্যতম সদস্য ছিলেন নলডাঙ্গার কৃতি সন্তান আল-আমিন।
ফাইনাল পর্বে সিএসই বিভাগের ‘দ্য ফিফথ ভয়েস’ এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ফিউশন-২৪’ দলের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় জেনারেটিভ এআইয়ের প্রভাব এবং ব্যক্তির সৃজনশীল বিকাশ বিষয়ে প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। যুক্তি, তথ্যনির্ভর বিশ্লেষণ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারকদের মন জয় করে চ্যাম্পিয়ন হয় ‘দ্য ফিফথ ভয়েস’। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ‘ফিউশন-২৪’।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি, পুরস্কার এবং সম্মাননা স্মারক তুলে দেন। বক্তব্যে তিনি বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও সৃজনশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।


আজ রোজ মঙ্গলবার ৭-জুলাই ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a