আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার

"মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

"মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম জনি,
মনোহরদী, নরসিংদী,

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সামাজিক কাজের মানবিক সংগঠন ও মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের অন্যমত সহযোগী সংগঠন দ্য আল-হেরা ফাউন্ডেশন-এর উদ্যোগে "কুইক কুইজ প্রতিযোগিতা–২০২৬ (সিজন–৭)" অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক,জনাব আল-মমিন হোসাইন সজিব -হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান,জনাব মাহমুদুল হাসান লিমন। 
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,জনাব আমান উল্লাহ মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক,জনাব মো.শফিকুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ৩০ জন বিজয়ী এবং অংশগ্রহণকারীদের হাতে বই,পবিত্র আল-কুরআন ও বিভিন্ন শিক্ষা উপহার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান লিমন বলেন, "মেধাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ। আজকের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। প্রতিযোগিতা শুধু জয়-পরাজয়ের বিষয় নয়; এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব, উপস্থিত বুদ্ধি ও শেখার আগ্রহ সৃষ্টি করে। দ্য আল-হেরা ফাউন্ডেশন বিশ্বাস করে, শিক্ষিত, সৎ ও আদর্শবান তরুণ প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। তাই শিক্ষা ও মানবকল্যাণে আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

উদ্বোধক আল-মমিন হোসাইন সজিব বলেন, এ ধরনের মেধাভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য দ্য আল-হেরা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
প্রধান মেহমান আমান উল্লাহ মোল্লা বলেন, "বই পড়া, জ্ঞান অর্জন ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।" তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো.শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন ব্যতিক্রমী ও শিক্ষাবান্ধব আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি দ্য আল-হেরা ফাউন্ডেশনের শিক্ষা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, এ ধরনের প্রতিযোগিতা তাদের নতুন বিষয় শেখার আগ্রহ বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা জুগিয়েছে। তারা নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে।
উল্লেখ্য, দ্য আল-হেরা ফাউন্ডেশন শিক্ষা, সমাজসেবা, মানবকল্যাণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থেকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। সংগঠনটির ভিশন হলো— "শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি আলোকিত সমাজ গঠন।

আজ রোজ মঙ্গলবার ৪/৮/২০২৬ ইং। 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a