আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সংকটে থেমে গেল এস আলমের শিল্পচাকা, কর্ণফুলীতে ১১ কারখানায় তালা,

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রামের কর্ণফুলী শিল্পাঞ্চলে এস আলম গ্রুপের একের পর এক উৎপাদন ইউনিটের চিমনি এখন নিভে গেছে। ব্যাংকঋণের সীমাবদ্ধতা, এলসি খুলতে জটিলতা এবং কাঁচামাল সংগ্রহে অচলাবস্থার মধ্যে শেষ পর্যন্ত ১১টি কারখানার উৎপাদন কার্যক্রম স্থগিত করেছে শিল্পগোষ্ঠীটি। একই সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী চাকরি হারিয়েছেন।

শিল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত কয়েক মাস ধরে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল না। কাঁচামালের সরবরাহ কমে যাওয়ায় অনেক ইউনিটে সীমিত পরিসরে কাজ চলছিল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার শ্রমিকদের অব্যাহতির প্রক্রিয়া শেষ করে শুক্রবার থেকে সব ইউনিট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চিনি, স্টিল, কোল্ড রোল্ড শিট, সিমেন্ট, ভোজ্যতেল ও শিল্প ব্যাগ উৎপাদনকারী একাধিক কারখানা। এর মধ্যে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজে প্রায় ৭০০ জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কাজ করতেন। অন্যান্য কারখানাসহ মোট কর্মরত জনবল ছিল প্রায় পাঁচ হাজারের কাছাকাছি।

কারখানার কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকিং সুবিধা আগের মতো না থাকায় বিদেশ থেকে কাঁচামাল আমদানি ব্যাহত হয়। উৎপাদন ব্যয় বাড়তে থাকে এবং একপর্যায়ে কারখানা সচল রাখা সম্ভব হয়নি। ফলে ধাপে ধাপে জনবল কমানোর পর এবার উৎপাদনই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, বর্তমানে কারখানায় কোনো উৎপাদন হচ্ছে না। এ অবস্থায় কর্মীদের কাজে রাখার সুযোগও নেই।

শিল্প বিশ্লেষকদের মতে, একটি বড় শিল্পগোষ্ঠীর এতগুলো উৎপাদন ইউনিট একসঙ্গে বন্ধ হয়ে যাওয়া দেশের উৎপাদন খাতের জন্য উদ্বেগজনক ইঙ্গিত। এতে শুধু শ্রমিকদের কর্মসংস্থান নয়, সংশ্লিষ্ট পরিবহন, সরবরাহ ও ক্ষুদ্র ব্যবসার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a