আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

দৈনিক প্রতিদিনের কাগজের প্রকাশনা সম্পাদক নিয়ে বলছে মামলা, রতন এবং রফিক দুই জন দাবিদার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বিশেষ প্রতিনিধির অনুসন্ধানী প্রতিবেদন :--

​সরকারি অনুমোদন ও নিবন্ধন ছাড়াই পত্রিকা প্রকাশের নাম ভাঙিয়ে সারা দেশে সাংবাদিক কার্ড বাণিজ্য, প্রতিনিধি নিয়োগ ও ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এবং জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর প্রকৃত অনুমোদন ও স্বত্বাধিকারী মাহমুদুল হাসান রতন হলেও, ঢাকার ফার্মগেটে বিলাসবহুল অফিস খুলে পত্রিকাটির মূল সম্পাদক দাবি করে খায়রুল আলম রফিক নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এ প্রতারণা চালিয়ে আসছেন বলে বিভিন্ন নথিপত্র ও অনুসন্ধানে উঠে এসেছে।
​সরকারি নথি বনাম জালিয়াতি: প্রকৃত সম্পাদক কে?
​চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (নিবন্ধন শাখা) স্মারক নং- ১৫.৫৭.০০০০.০০২.০৮.০০৩.১৮/১০৪০ (তারিখ: ২৫ ফেব্রুয়ারি, ২০১৮) অনুযায়ী, ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন অনুযায়ী মাহমুদুল হাসান রতনকে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার ছাড়পত্র ও অনুমোদন প্রদান করা হয়।
​ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যালোচনায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে:
​প্রকৃত প্রকাশক ও সম্পাদক: মাহমুদুল হাসান (রতন)।
​অনুমোদিত ঠিকানা: ১০ সি.এস.ডি রোড, ছোট বাজার, ময়মনসিংহ।
​অথচ সরকারি নির্দেশনাবলীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খাইরুল আলম রফিক নিজেকে ‘প্রধান সম্পাদক’ ও ‘সম্পাদক’ হিসেবে জাহির করে বিভিন্ন পোস্টার, ব্যাানার এবং অনলাইনে প্রচারণা চালিয়ে আসছেন।
​ফার্মগেটে ভুয়া অফিস ও নিয়োগ বাণিজ্য
​প্রাপ্ত নথিপত্র এবং স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, খায়রুল আলম রফিকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ২২ নং ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট এলাকায় একটি অননুমোদিত ও বিলাসবহুল কার্যালয় গড়ে তোলে। সেখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ভুয়া সাংবাদিক নিয়োগ ও প্রতিনিধি কার্ড বিতরণের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।
​এই চক্রের সাথে যুক্ত অন্যান্য অভিযুক্তরা হলেন:
​খায়রুল আলম রফিক (ভুয়া সম্পাদক)
​রেজাউল করিম রেজা (ভুয়া সাংবাদিক)
​মতিউর রহমান (ভুয়া নির্বাহী সম্পাদক)
​সেলিম সরকার (ভুয়া রিপোর্টার)
​অনুমোদনহীন এই পত্রিকাটি এমনকি দেশজুড়ে বিভিন্ন স্থানে ‘প্রতিনিধি সম্মেলন’ আয়োজনের নামে কার্ডধারী সংবাদকর্মীদের কাছ থেকে অর্থ সংগ্রহ ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছিল।
​হাইকোর্টের রুল ও আইনি পদক্ষেপ
​অননুমোদিতভাবে নাম ব্যবহার ও জালিয়াতির মাধ্যমে পত্রিকা পরিচালনার বিষয়ে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে:
​১. হাইকোর্ট বিভাগে রিট পিটিশন:
হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন (নং- ১৮১৫১) শুনানিতে আদালত ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইনের ২৩ ধারা অনুযায়ী অননুমোদিত ও অবৈধভাবে ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশের বিরুদ্ধে কারণ দর্শানোর রুল জারি করেছেন।
​২. সাইবার ট্রাইব্যুনালে মামলা:
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে অপপ্রচার এবং জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৩’ (ধারা ২৫/২৬/২৭/৩০)-এর অধীনে মামলা (সাইবার পিটিশন মামলা নং- ২০৭/২০২৬) দায়ের করা হয়েছে।
​প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও জনগণের সতর্কতা
​অনুমোদনহীন এই চক্রটির কারণে একদিকে যেমন প্রকৃত সংবাদপত্র শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ ভুয়া সাংবাদিকদের হাত থেকে নানাবিধ হয়রানির শিকার হচ্ছেন। ইতিমধ্যেই সচেতন নাগরিক ও ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা ভূঁইফোঁড় এই চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
​একই সাথে, অননুমোদিত প্রচারপত্র, ভুয়া প্রেস কার্ড ও ফার্মগেটের কার্যালয় থেকে পরিচালিত যেকোনো লেনদেন বা প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। 
বর্তমানে বাংলাদেশের দৈনিক পত্রিকা পাঠক পাঠিকা,বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক নির্বাহী সম্পাদক, সাংবাদিক ও সংবাদ কর্মীদের প্রশ্ন ""দৈনিক প্রতিদিনের কাগজ"" আসলে তুমি কার? দৈনিক প্রতিদিনের কাগজের মালিকানা এবং সম্পাদকের দায়িত্বে রতন নাকি রফিক?

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a