আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

জুলাই সনদ বাস্তবায়নের পোস্টকে কেন্দ্র করে বিএনপি ছাত্রদলের হামলা, আহত ৩

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

জুলাই সনদ বাস্তবায়নের পোস্টকে কেন্দ্র করে বিএনপি ছাত্রদলের হামলা, আহত ৩

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ২ নেতা-কর্মী সহ ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল প্রায় ৫ টার দিকে আড়াইহাজার পৌরসভার ধানসিঁড়ি কম্পিউটার অ্যান্ড ফটোকপি দোকানে এ ঘটনা ঘটে।

জামায়াতের দাবি, পৌরসভা যুবদল নেতা আলী আকবরের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল দোকানে এসে প্রথমে জামায়াতে ইসলামীর রুকন কামরুল হাসান মঞ্জুর ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীদের মধ্যে সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের নেতা আরাফাত সানি এবং আড়াইহাজার কলেজ শাখা ছাত্রদলের সভাপতিসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

হামলার সময় কামরুল হাসান মঞ্জুকে রক্ষা করতে গেলে তার সন্তানকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এবং তারা বাজারে ঘুরে ঘুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের খুজে খুজে হামলা করা হয় বলে জানা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে আড়াইহাজার পৌর জামায়াতের সভাপতি নুরুল আমিন বাধা দেন। এ সময় আড়াইহাজার পপুলার হাসপাতালের কর্মকর্তা বশির আহমেদও ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলা বন্ধ করতে বললে তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে মারধর করা হয় বলে অভিযোগ।

এ ঘটনায় বশির আহমেদ গুরুতর আহত হন। এছাড়া নুরুল আমিন ও কামরুল হাসান মঞ্জুও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ১জন চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল বলেন, অভিযোগ পেয়েছি।
 বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আজ রোজ শনিবার ১-৮-২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a