আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা

সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান): আলীকদমের ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের পুয়ামুহুরী এলাকায় দীর্ঘদিনের পানি সংকট দূর হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সেনাবাহিনীর উদ্যোগে সেখানে সুপেয় পানির প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

আলীকদম সেনা জোনের সৌজন্যে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফরহাদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, পুয়ামুহুরী আলীকদমের অন্যতম দুর্গম পাহাড়ি এলাকা। দীর্ঘদিন ধরে সেখানে নিরাপদ ও সুপেয় পানির সংকট ছিল। বিশেষ করে শুষ্ক মৌসুমে খাবার পানির জন্য স্থানীয়দের দূর-দূরান্তে যেতে হতো। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি পোহাতে হতো সবচেয়ে বেশি।

সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের মৌলিক চাহিদার অন্যতম নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্থানীয় বাসিন্দারা আলীকদম সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a