আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি

খুলনার বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 স্টাফ রিপোর্টার, রাসেল আলম 

বটিয়াঘাটার উন্নয়নে ধানের শীষে ভোট বিপ্লব ঘটানোর আহবান জানিয়ে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বলেছেন,গত এক যুগে দাকোপ-বটিয়াঘাটা ছিল অবহেলিত জনপদ । উন্নয়ন বঞ্চিত এ এলাকার মানুষ একটি রাজনৈতিক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিল । শহরের প্রান্তসীমায় অবস্থিত বটিয়াঘাটার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে । অপার সম্ভাবনাময় এ উপজেলায় আমি শিল্প এবং কৃষি বিপ্লব ঘটাতে চাই। বটিয়াঘাটার মানুষের ভাগ্যের উন্নয়নে আমি নিজেকে সমর্পণ করতে এসেছি । শনিবার বিকালে বটিয়াঘাটার বাজার মাঠে অনুষ্ঠিত জনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । জনসভায় বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন । এ সময় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । 
উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, নদী ভাঙ্গন রোধে বটিয়াঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে । উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে । আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ সাধন করা হবে । জলমা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে সাজানো হবে ।
৯০ এর এরশাদ পতন আন্দোলনে ঢাকার রাজপথে সাহসী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে মৎস্য এবং কৃষি উৎপাদন দ্বিগুণ করা হবে । বটিয়াঘাটা শিল্প প্রতিষ্ঠান স্থাপনের একটি  সম্ভাবনাময় উপজেলা । এখানে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে । ফলে বদলে যাবে এ জনপদের অর্থনীতি । সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক ও উন্নত  উপজেলা হিসাবে বটিয়াঘাটাকে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য ।
উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এমএম এ বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ,শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট,চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা,দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম, ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুজ্জামান মৌলঙ্গী,গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা হাওলাদার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ হুমায়ুন কবির, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোল্লা ইমরান আহম্মেদ, জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুস সাত্তার আকন,জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার,ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আকুঞ্জি,সুরখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদ মোল্লা,সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব  পলাশ মহলদার,সুরখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ এনামুল । 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সিনিয়র সহ সভাপতি ফজলুল হক ফারুক, জেলা মহিলা দলের সহ সভাপতি রেহানা ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা,উপজেলা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ,জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান দুলু প্রমূখ ।
অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে ।
ছবি ক্যাপশন-বটিয়াঘাটা বাজার মাঠে অনুষ্ঠিত জনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল গতকাল ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a