আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

শরীয়তপুর প্রতিনিধি: 

শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনের নেতৃত্বে  ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবিকা ও নারীনেত্রী ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান স্থানীয় জনগণ। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে ইতোমধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, ফাহিমা আক্তার মুকুল শরীয়তপুর জেলার সন্তান; একজন মেধাবী ও পরিশ্রমী সাবেক ছাত্রনেত্রী। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জেলার নানামুখী কর্মের সাথে নিজেকে যুক্ত রাখার কারণে তিনি এ আসনের জন্য একজন যোগ্য এমপি প্রার্থী হতে পারেন।

জানা গেছে, ফাহিমা আক্তার মুকুল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা শহরের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে ছাত্রদলের দুই বার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সদস্য ও সম্পাদক পদে দায়িত্ব পালন  করেছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে। কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী হিসেবে ফরিদপুর বিভাগের ছাত্রদলের টিম মেম্বার ও শরীয়তপুর জেলা ছাত্রদলের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন। শরীয়তপুর, মাদারীপুর ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ছাত্রদল কে সুসংগঠিত করার জন্য টিম মেম্বারদের নিয়ে কাজ করার সময় বিভাগের অন্যান্য জেলার ন্যায় শরীয়তপুর জেলার জনগণের দৃষ্টি আকর্ষণ করেন। তার সাংগঠনিক কার্যকর্মের দৃঢ়তা ও শ্রুতিমধুর কন্ঠের গঠনমূলক বক্তব্য ফরিদপুর বিভাগ বাসীদেরকে বিমোহিত করেছিলো।তৎকালীন সময়ে থেকে তিনি শরীয়তপুরবাসীর নজর কেরে নিয়েছিল এবং তখন থেকেই রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে এই গুঞ্জন শুরু হয়, যে ভবিষ্যতে শরীয়তপুর জেলায় এই মুকুল নেতৃত্বে আসতে পারবে, অবস্থান গড়তে পারবে। শরীয়তপুরের গর্ব এই নেত্রী ছাত্রদল শেষে যুক্ত হন মহিলা দল কেন্দ্রীয় কমিটিতে। বিএনপি ও মহিলাদলের ডাকে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। ছাত্ররাজনীতির সময় থেকেই তিনি সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে ব্যাপক পরিচিতি লাভ করেন।

স্থানীয় অনেক রাজনৈতিক কর্মী জানান, শরীয়তপুরের রাজনীতিতে নারী নেতৃত্বের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এ ক্ষেত্রে তরুণ, শিক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ কেন্দ্রীয় নেত্রীবৃন্দের কাছে পরিচিত একজন জনপ্রিয় নেত্রী হিসেবে ফাহিমা আক্তার মুকুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তারা মনে করেন। তাদের মতে, তিনি যদি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পান, তাহলে এলাকার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফাহিমা আক্তার মুকুল কে নিয়ে ব্যাপক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি সংসদে গেলে নারীদের শিক্ষা, অধিকার ও সামাজিক উন্নয়ন নিয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে ফাহিমা আক্তার মুকুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তিনি সবসময় মানুষের পাশে থাকতে চান এবং দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।

এব্যাপারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেন, দলীয় কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং তৃণমূল পর্যায়ে যোগাযোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। অনেকেই মনে করছেন, সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলে তিনি জেলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে নতুন ও সক্রিয় নেতৃত্ব সামনে এলে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আর সেই জায়গায় ফাহিমা আক্তার মুকুলের নাম ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে।

উল্লেখ্য, সাবেক ছাত্রদল নেত্রী ফাহিমা আক্তার মুকুল; কভিট ভাইরাস করোনা কালীন সময় প্রায় তিনটি বছর বিশ্ববাসী যখন ঘরবন্দী হয়ে জীবন যাপন করছিলো তখন নিজ দলীয় নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য প্রথমে ব্যক্তিগতভাবে ও পরে মহিলা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন করে দলীয় নেতা কর্মী সমর্থকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। জুম মিটিং রুমে ভার্চুয়ালি মহিলা দলের নির্ধারিত প্রোগ্রাম আয়োজনের পাশাপাশি সাবেক সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদেরকে সংগঠিত করার জন্য দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলার ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের  নিয়ে প্রতি সপ্তাহে একটি করে ভার্চুয়াল সভার  আয়োজন করতেন। শরীয়তপুর জেলার ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃবৃন্দদের নিয়েও তখন তিনি সভা করেছিলেন ।তার আয়োজিত এই সভা গুলোতে প্রধান অতিথি হিসেবে থাকতে দেখা গিয়েছে স্থায়ী কমিটির অন্যতম সদস্যদের এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদের।শরীয়তপুরে জন্ম নেওয়া এই বিচক্ষণ মুকুল করোনা কালীন লকডাউনের সময় সাংগঠনিক তৎপরতা দেখিয়ে দল ও দেশবাসীর কাছে থেকে ভূয়সী  প্রশংসা কুড়ান।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a