আজঃ 21 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা: ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড উপজেলা প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর নলডাঙ্গায় প্রশাসনের অভিযান অপরাধ দমনে জিরো টলারেন্স: লামা থানা পরিদর্শন করে এসপির কঠোর বার্তা ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মহোদয় ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন- আইনমন্ত্রী নওগাঁ জেলা পুলিশ সুপারের উদ্যোগে অন্ধকারাচ্ছন্ন সড়কে সোলার লাইট স্থাপন নারায়ণগঞ্জ সদর উপজেলায়, বিভিন্ন স্থানে প্রিপেইড মিটার লাগানোর প্রতিবাদে মানববন্ধন। পটিয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন: মামলা দিয়ে হয়রানি ও নারী নির্যাতনের অভিযোগ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’: অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ উপজেলা প্রেসক্লাব নলডাঙ্গা সদস্য হলেন আমার দেশ পত্রিকার আসলাম সরদার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাব-৭-এর হাতে গ্রেফতার আহমেদ চুলকা সড়কে, সরকার কালামের বিল্ডিংয়ে রেলিং ভেঙ্গে, মারাত্মক ভাবে আহত হন খাদিজা ৩১ জুলাইয়ের গণসমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের প্রস্তুতি বৈঠক শ্রীনগরের হাঁসাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দেলোয়ার হাওলাদারের ঘর পুড়ে ছাই নারায়ণগঞ্জ সদর উপজেলায়, বিভিন্ন স্থানে প্রিপেইড মিটার লাগানোর প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’: অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’-তে অংশ নিয়ে বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সেবাসংক্রান্ত বিষয় তুলে ধরেছেন নগরবাসী। এ সময় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত সেবাপ্রত্যাশীরা আইনশৃঙ্খলা, পুলিশি সেবা ও বিভিন্ন ব্যক্তিগত সমস্যার বিষয়ে কমিশনারের কাছে অভিযোগ ও আবেদন তুলে ধরেন। পুলিশ কমিশনার প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

ওপেন হাউজ ডে-তে অংশ নেওয়া কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলামসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক সেবাপ্রত্যাশী নাগরিক।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a