আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি

নলডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন-২৫

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 মোঃ ইউসুফ হোসেন  নলডাঙ্গা ( নাটোর) সংবাদদাতা। 

বর্ণাঢ্য র‌্যালি ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে নলডাঙ্গায় উদযাপিত হলো “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫"। এবারের প্রতিপাদ্য ছিল— “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি; আমিষেই শক্তি, আমিষেই মুক্তি।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি)-এর সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর ২০২৫/১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ) উপজেলা পরিষদ মাঠে  এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রিয়াংকা দাস। তিনি প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাত সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ মোস্তফা জামান।
সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উদ্বোধন, অতিথিদের প্রদর্শনী পরিদর্শন, ধর্মগ্রন্থ থেকে পাঠ, স্বাগত বক্তব্য, খামারিদের মতামত ও অতিথিদের বক্তব্য―পরপর সব অনুষ্ঠানে প্রাণিসম্পদ উন্নয়নে নানা উদ্যোগ ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

 প্রধান অতিথি তার বক্তব্যে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি অর্জনে প্রাণিসম্পদের গুরুত্ব, খামারিদের প্রযুক্তিগত সহায়তা এবং সরকারি নানা উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন। পরে সভাপতির বক্তব্যের মাধ্যমে মাঠপর্যায়ের অনুষ্ঠান শেষ হয়।
এরপর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব সুমন সরকার, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পুরো দিনের অনুষ্ঠানজুড়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং খামারিদের কল্যাণ নিয়ে আলোচনায় প্রাণ ফিরে পায় নলডাঙ্গার প্রাণিসম্পদ অঙ্গন।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a