আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি

রাজশাহীতে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী।
       
রাজশাহীতে মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। 
১৩ নভেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরীর ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র তাওসিফ রহমান সুমন (১৬) নবম শ্রেণির ছাত্র। 
আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার এবং হামলাকারী যুবক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
তথ্য মতে জানা যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
ভবনের দারোয়ান মেসের আলী জানান, বিকেল আড়াইটার দিকে লিমন নামের এক যুবক বিচারক আব্দুর রহমানের ভাই পরিচয়ে ভবনে প্রবেশ করেন। দারোয়ানের খাতায় নিজের নাম ও মোবাইল নম্বর লিখে তিনি ফ্ল্যাটে যান। কিছুক্ষণ পর গৃহকর্মী এসে জানান, ফ্ল্যাটে বিচারকের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। পরে বাসিন্দারা এগিয়ে গিয়ে তিনজনকেই আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 
আরএমপি'র বিচক্ষণ ও গুণী এই পুলিশ কমিশনার জানান, হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি একজন চালক এবং পরিবারের সঙ্গে পূর্ববিরোধ থাকতে পারে।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আরও জানান, সিলেটের সুরমা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পূর্বে তাসমিন নাহার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এই ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a