আজঃ 01 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের

ভূরুঙ্গামারী - ঢাকাগামী বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার 'ডে অ্যান্ড নাইট' কোচ সার্ভিস অবিলম্বে পুনরায় চালু করার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জুন শনিবার দুপুরে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণ।

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের সাধারণ যাত্রী ও ঢাকাগামী সাধারণ মানুষ। এই অচল অবস্থা নিরসন এবং বাস ধর্মঘট প্রত্যাহারের দাবিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ ব্যানার হাতে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে এসে সমবেত হন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ভূরুঙ্গামারী থেকে রাজধানী ঢাকার যোগাযোগ সচল রাখা এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের জন্য অত্যন্ত জরুরি। আন্ধারীঝাড় এলাকায় সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কর্তৃক নাইট কোচ পোড়ানোর ঘটনাটি ছিল দুঃখজনক এবং এর সমাধান হতে পারে আইনি প্রক্রিয়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকাগামী ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস বন্ধ রাখা অত্যন্ত দুঃখজনক।

"জনগণের ন্যায্য দাবি, ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস পুনরায় চালু চাই" এবং "ভূরুঙ্গামারী বাসীর যাতায়াতের নিশ্চয়তা নিশ্চিত করা হোক"‌ স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় ভূরুঙ্গামারী বাসষ্টান্ড এলাকা।
বক্তব্য রাখেন জনাব কাজী মোঃ আলাউদ্দিন মন্ডল (আহবায়ক, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি),
মোঃ শহিদুল ইসলাম আকন্দ (সদস্য সচিব, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি), মোঃ আব্দুল ওয়াদুদ (সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান), ইফতে খারুল ইসলাম শ্যামা (যুগ্ম আহবায়ক), কাজী মোঃ নিজাম উদ্দিন (অন্যতম সদস্য ও সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব), রফিকুল ইসলাম শান্ত (আহবায়ক, উপজেলা যুবদল)। এছাড়াও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ জনগণ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a