আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব বিষয়ক কুইজ প্রতিযোগিতায় হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়য় চ্যাম্পিয়ন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: আলীমজনু বাবু 

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বিকাশের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব” বিষয়ক আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান কুইজ প্রতিযোগিতা।
বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ, হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়, বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসা, শেফালী মফিজ মহিলা মাদ্রাসা এবং টাংারীপাড়া আয়েশা খাতুন দাখিল মাদ্রাসা।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা, উপস্থিত বুদ্ধি ও সমসাময়িক জ্ঞানের প্রশংসা করেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাদিয়া আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বকশীগঞ্জ, জামালপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, বকশীগঞ্জ, জামালপুর এবং অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ, চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ।
বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান, দেশপ্রেম ও বিশ্বপরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a