আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: মোঃ আলী মজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পর্যটনকেন্দ্রের উন্নয়ন নিয়ে কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফররুখ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (পরিকল্পনা) আবু সেলিম মাহমুদ-উল হাসান। সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

সভায় লাউচাপড়া পর্যটনকেন্দ্রের সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন, পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পর্যটনকেন্দ্রটির সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় প্রতিনিধিদের মতামত নেওয়া হয়।

সভায় বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, জামালপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন ও আকতার হোসেন।

এ ছাড়া উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি, জেলা পরিষদের প্রতিনিধি শাহ জহুরুল ইসলাম, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেসবাউল হক তুহিন, হোটেল ব্যবসায়ী মোবারক হোসেন, আদিবাসী নেতা জয় দাংগো ও খোকন সাংমা, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল ইসলাম বাবুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা লাউচাপড়াকে পরিকল্পিতভাবে উন্নত করে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পর্যটনকেন্দ্রটির প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a