আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জেলা প্রশাসক ও এসপি ত্রাণ বিতরণ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী  অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং বর্নার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রমে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি)  মো. মাসুদ আলম, বিপিএম।

মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মতবিনিময়
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। তাঁরা স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সরাসরি বন্যাদুর্গত সাধারণ মানুষের সাথে কথা বলেন। এ সময় চলমান উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি এবং বন্যার্তদের বর্তমান দুর্ভোগের চিত্র বিশদভাবে শুনেন ও পর্যালোচনা করেন।


পরিদর্শনকালীন সময়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার  মো. মাসুদ আলম, বিপিএম বন্যাকবলিত এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ জোর দেন। তিনি জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রমে সঠিক সমন্বয় সাধন, আশ্রয়কেন্দ্রসমূহের কার্যকর ব্যবস্থাপনা, উপদ্রুত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং যোগাযোগব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


বন্যার্তদের আশ্বস্ত করে বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,

"বন্যাকবলিত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘবে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে। কোনো মানুষ যেন না খেয়ে বা বিনা চিকিৎসায় কষ্ট না পায়, সে জন্য ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, জরুরি চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।"


পরিদর্শন শেষে প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং চলমান সহায়তা কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা, পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ ধরে রাখা এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়নের মাধ্যমে কার্যকর পরবর্তী পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকল বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এ সময় বাঁশখালী উপজেলা প্রশাসন, জেলা পুলিশ ও স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a