আজঃ 01 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী সেনবাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাটহাজারীতে সিএনজি ওয়ার্কশপে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২ চট্টগ্রামে অস্ত্রের খোঁজ কোথায় থেমে আছে? পাহাড়তলীতে ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং থেকে ওয়ান শুটার গান, ডেগার ও চাকু জব্দ দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী'উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। জলঢাকায় রাজপথ কাঁপিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:ঐক্যবদ্ধ থাকার সংকল্প দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ বীরগঞ্জ উপজেলায় বাজেয়াপ্ত ২,৩৪০ বস্তা সার বিক্রির ৩২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা॥ রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সমন্বিত উদ্যোগের ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর লাইটার জাহাজের অভাবে চট্টগ্রাম বন্দরে আটকে আমদানি পণ্য, বাড়ছে ডেমারেজ ঠাকুরগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, ১০ লাখ টাকা ও মোটরসাইকেল উদ্ধার। বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নারায়ণগঞ্জ জেলায়, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃত্বে, ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত। বাউফলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বি এন পি। মেসির জাদুতে মায়ামিকে ৭-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার।

হাটহাজারীতে সিএনজি ওয়ার্কশপে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

হাটহাজারীতে সিএনজি ওয়ার্কশপে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২পেনগান-পিস্তলসহ ৫ আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা মেরামতের ওয়ার্কশপের আড়ালে গড়ে ওঠা দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র তৈরি, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল হোসেন প্রকাশ জামাল মিস্ত্রি (৪৪) ও মো. কবির (৪৭)কে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হাটহাজারী এলাকায় দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহকারী একটি চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর চক্রটির ওপর নজরদারি শুরু করা হয়। তথ্য যাচাইয়ের পর রাতের ওই অভিযানে প্রথমে দুজনকে আটক করা হয়।

তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি অত্যাধুনিক পেনগান, চারটি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি এবং দুটি পিস্তলের বুলেট।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এরপর পুলিশ অভিযান চালায় হাটহাজারীর সরকারহাট বাজারে। সেখানে ওসমানের সিএনজি অটোরিকশার ওয়ার্কশপে তল্লাশি চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সিএনজি ওয়ার্কশপের আড়ালেই তৈরি করা হতো দেশীয় আগ্নেয়াস্ত্র। পরে এসব অস্ত্র বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করত সংশ্লিষ্ট চক্রটি।

অভিযানে অস্ত্র তৈরির একটি আস্তানার সন্ধান পাওয়ার পাশাপাশি এর সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে চক্রটির মূল হোতা হিসেবে সন্দেহ করা ওসমানসহ আরও কয়েকজন এখনো পলাতক রয়েছে।

তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে হাটহাজারী থানা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্রের উৎস শনাক্ত করে অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a