আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে বাপ্পি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন - নলডাঙ্গায় হুইপ দুলু আলীকদম চৈক্ষং ইউনিয়নে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন" দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল

বীরগঞ্জ উপজেলায় বাজেয়াপ্ত ২,৩৪০ বস্তা সার বিক্রির ৩২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা॥

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সারের ডিলার কর্তৃক সার মজুদ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও নসিপুর বিএডিসি গুদামে সার চুরি সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এবং পুলিশ প্রশাসন। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব সারের ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করে সার বিক্রি করছিলেন বেশি মুনাফার জন্য । গত ২৩ শে আগস্ট থেকে দিন ও রাতে প্রশাসন অভিযান চালিয়ে ৩ জনকে কারাদন্ড এবং ৯০ হাজার টাকা জরিমানা করেছেন, একই সাথে জব্দ করা হয়েছে ২,৩৪০ বস্তা সার। পরে এসব আটককৃত সার নির্ধারিত মূল্যের কৃষকদের কাছে বিক্রি করে পাওয়া ৩১ লাখ ৯৩ হাজার টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছেন প্রশাসন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিককে। প্রাপ্ত তথ্যে জানা  জায় বিসিআইসি ও বিএডিসি নিবন্ধিত কয়েকজন ডিলার বরাদ্দের বাহিরে অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করছে বলে প্রায় অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে গত ২৫ শে আগস্ট রাতে সহযোগি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মনের নেতৃত্বে পুলিশকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। 
এ সময় বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট কৃষি বীজ ঘরের বিএডিসি নিবন্ধিত ডিলার মোঃ সোহাগ ও মোঃ দুলালের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করার ৪৫০ বস্তা সার জব্দ করে। অভিযানে ঐ প্রতিষ্ঠানে কর্মচারী মোঃ জনিকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড এবং অপর এক কর্মচারী বাদলকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। গত ২৭ শে আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে ভোগনগর ইউনিয়ে জনতা অটো রাইস ও নওশাদ ট্রেডার্স নামে বিসিআইসি নিবন্ধিত ডিলারের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে বিভিন্ন ধরনের আমদানিকৃত ১,৮৯০ বস্তা মজুদ করা সার জব্দ করা হয়। জনতা অটো রাইস মিলের ব্যবস্থাপক কাজী ফয়সালকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। ২৯ ও ৩০ আগস্ট উদ্ধার করা মোট ২,৩৪০ বস্তা সার প্রচারের মাধ্যমে নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। বীরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, আটককৃত সারের মূল্য কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে বীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সার আটকের বিষয় ও অভিযানের বিষয় নিশ্চিত করেছেন। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।  

সংবাদ প্রেরক
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
মোবাইল: ০১৭১২১৫১৮১২
তারিখ: ০১.০৯.২০২৬

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a