আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের ‘কঠোর অভিযান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের ‘কঠোর অভিযান’: অনিয়মে ৫ প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা, সতর্ক আরও ১০–১২ ব্যবসায়ী

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান): 

জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস নয়—এই বার্তা দিয়েই বান্দরবানের আলীকদমে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট। বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে পাঁচটি ওষুধের দোকানকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

একই সঙ্গে আরও ১০–১২ জন ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের আইন লঙ্ঘন না ঘটে।

বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত আলীকদম চৌমুহনী মোড় ও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

অভিযানে কক্সবাজার ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার কাজী মোহাম্মদ ফরহাদ এবং আলীকদম থানার এসআই আব্দুস ছালাম-এর নেতৃত্বাধীন টিম সহযোগিতা করে।

মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়ায় অপরাধের গুরুত্ব বিবেচনায় প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। 

যেসব প্রতিষ্ঠানে তুলনামূলক বেশি অনিয়ম ধরা পড়েছে, তাদের বেশি অর্থদণ্ড করা হয়েছে; আর যেসব প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত কম অনিয়ম পাওয়া গেছে, তাদের কম অর্থদণ্ড করা হয়েছে।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আহমদিয়া মেডিকেল হল (২,০০০ টাকা), নোমান মেডিকো (১,৫০০ টাকা), জসিম ফার্মেসি (১,০০০ টাকা), ইসলামিয়া ফার্মেসি (২,৫০০ টাকা) এবং মাতামুহুরী মেডিকো (১০,০০০ টাকা)। সর্বমোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিত করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।

ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a