আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

নওগাঁ ১৪ বিজিবির অভিযানে ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

অনিমেষ কুমার মহন্ত 
উপজেলা প্রতিনিধি পত্নীতলা নওগাঁ 

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২.৮৯০ কেজি ওজনের ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ মার্চ) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৫৮ এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর এলাকায় মূর্তি ক্রয়-বিক্রয়ের গোপন তথ্য পায় বিজিবি। গোপন তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন । এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিগুলো ফেলে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় । পরে ১৪ বিজিবি বিভিন্ন স্হানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে একটি বিষ্ণু মূর্তির ওজন ৩৭.৯৭০ কেজি এবং অপরটি (পায়ের অংশ ভাঙা) পার্বত্য মূর্তির ওজন ১৪.৯২০ কেজি। স্থানীয় পত্নীতলা জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার এবং পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ানের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, উদ্ধারকৃত মূর্তিগুলো ১১-১২ শতকের উচ্চমানের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মূর্তি দুটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন অধিনায়ক ১৪ বিজিবি। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a