আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে বাপ্পি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন - নলডাঙ্গায় হুইপ দুলু আলীকদম চৈক্ষং ইউনিয়নে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন" দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল

ঠাকুরগাঁওয়ে এক হাজার পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ঠাকুরগাঁওয়ে এক হাজার পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১


মো: নুর ইসলাম, 
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,


দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তি জেলা ঠাকুরগাঁওকে, মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় চলমান মাদকবিরোধী অভিযন পরিচালালনা করে আসছে প্রশাসন। অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানা সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) আনুমানিক ১১টা ১০ মিনিটে ঠাকুরগাঁও সদর থানার জিডি নং-৩৩২-এর ভিত্তিতে রাত্রীকালীন মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মো. মাজহারুল আলমের নেতৃত্বে এএসআই (নিঃ) সাদ সালমান হোসেন, এএসআই (নিঃ) মো. জোবায়দুল, এএসআই মো. শাকিব, এএসআই সারোয়ার জাহানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সদর উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গি পুকুর গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে নূরে আলমের মুদি দোকানের সামনে পাকা সড়কে সন্দেহজনকভাবে অবস্থানরত মো. সুমন ওরফে ঝালাই সুমনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি লাল রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১ হাজার পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সুমনের পিতা মৃত তৈয়বুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার শাপলা বাড়ী (বড় মসজিদের পাশে)। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চোঙ্গাখাতা এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা নং-১৫/২১৮, তারিখ ৭ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের সাথে জড়িত থাকার অভিযোগে আরও একজন ব্যক্তি পলাতক রয়েছে। এছাড়া ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা আসামিদের পরিচয় উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাজাহান আলী জানান, মাদক শুধু একটি অপরাধ নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য একটি গভীর হুমকি। মাদকের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসা, পরিবহন ও সংরক্ষণের সাথে জড়িত ব্যক্তি কিংবা সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আজ রোজ মঙ্গলবার ৭- জুলাই ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a