আজঃ 15 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: নারায়ণগঞ্জের গৌরবময় অর্জন, ৫১৪ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি চট্টগ্রামে কাল রথযাত্রা: যানজট এড়াতে ১৬ সড়কে ট্রাফিক ডাইভারশন। ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭তম মৃত্যু বার্ষিকী পালিত সরকার কামালের তিনতলা বিল্ডিং এর ওয়াল ভেঙ্গে, সাত, মাসের শিশুর মৃত্যু, মা" অবস্থা আশঙ্কাজনক বীরগঞ্জ থানায় সবুজের অভিযাত্রা, ফলজ বাগানের উদ্বোধন করলেন পুলিশ সুপার পীরগঞ্জে পূবালী ব্যাংকের কেশ লেস উদ্বোধন। ডিমলায় ভারতীয় পাঁচটি গরু জব্দ করেছে বিজিবি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল টাঙ্গাইল ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে পানিতে ডুবে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মতিন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান: প্রায় লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস ছিনতাই প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার জব্দ নগদ টাকা, মোটরসাইকেল, মোবাইল চট্টগ্রামে হোটেল মেট্রো ইন-এ পুলিশের হানা: অসামাজিক কার্যকলাপে যুক্ত ৮ জন গ্রেফতার। জনগণের দোড়গোড়ায় পুলিশ: সিএমপির ‘ওপেন হাউজ ডে’-তে মিলল তাৎক্ষণিক সমাধান। রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার অভিযোগে আলীকদমের চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্য বরখাস্ত ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪২ টি চায়না ম্যাজিক জাল জব্দ। আলীকদমের গহীন অঞ্চলে নাসীহা ফাউন্ডেশনের জরুরি ত্রাণ, উপকৃত হলো দুর্গম এলাকার ১০০ পরিবার পুলিশের ছদ্মবেশে মহাসড়কে দস্যুতা: পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার

চট্টগ্রামে দৈনিক ভোরের ডাকের ৩৫ বছর পূর্তি অনুষ্ঠান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : 

৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ এরশাদ উল্লাহ 
ভোরের ডাক ৩৫ বছর ধরে সংবাদ জগতে 
নিজেকে আস্থার জায়গায় প্রতিষ্ঠিত করেছে- দৈনিক ভোরের ডাক এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম ব্যুরোর উদ্যোগে কেক কাটেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ অতিথিবৃন্দ - দৈনিক ভোরের ডাক এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম ব্যুরোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। গতকাল সোমবার (১১ মে) দৈনিক ভোরের ডাক এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রতিটি স্তম্ভকেই শক্তিশালী রাখতে হবে, অন্যথায় রাষ্ট্রের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ব্যাহত হবে। তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি জাতির আস্থা ও ভবিষ্যতের পথপ্রদর্শক। সত্য প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের আশা-আকাঙ্কা তুলে ধরা এই তিনটি বিষয় সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন প্রণয়ন বিভাগের মতো সাংবাদিকতারও রয়েছে গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমানে বিভিন্ন গণমাধ্যম যেমন স্বাধীনতা ভোগ করছে অতীতে কখনো এত স্বাধীনভাবে কাজ করতে পারেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট সাংবাদিক তৈরিতে সবধরনের সুযোগ সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছেন।

সাংসদ বলেন, দৈনিক ভোরের ডাক ৩৫ বছর ধরে সংবাদ জগতে নিজেকে একটি আস্থার জায়গায় প্রতিষ্ঠিত করেছে। বিগত সময়ের মতো ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের মাঝে তুলে ধরবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠক ধরে রাখবে এটাই আমার বিশ্বাস। 

দৈনিক কর্ণফুলীর সাঈফী আনোয়ারুল আজিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ৩৬ বছরে প্রবেশ করেছে দেশের পাঠক সমাদৃত পত্রিকা দৈনিক ভোরের ডাক। ৩৫ বছর আগে যাত্রা শুরু করা ভোরের ডাক সংবাদপত্র জগতে আধুনিকতার সূচনা করেছিল। ক্ষুরধার লেখনী আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে বিগত বছরগুলোতে ভোরের ডাক পাঠকপ্রিয়তা যেমন পেয়েছে, তেমনি সৃষ্টি করেছে অনেক মেধাবী ও খ্যাতিমান সংবাদকর্মী। সোমবার (১১ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম ব্যুরোর অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, চিকিৎসক,  রাজনীতিক, প্রশাসনের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, পাঠক-শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকের মিলন অনুষ্ঠানে পরিণত হয়। চট্টগ্রামের ব্যুরো প্রধান সাংবাদিক কিরন শর্মাকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সুধীজনরা। এরপর শুরু হয় আলোচনা।  শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক ভোরের ডাক চট্টগ্রাম এর ব্যুরোর স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ পাল, সমীর কান্তি দাশ, আনোয়ারা উপজেলা প্রতিনিধি এম ইমরান বিন ইসলাম, পটিয়া উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন মুন্না সাতকানিয়া উপজেলা প্রতিনিধি নূরুল আমিন প্রমূখ। 
অনুষ্ঠোনে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সাাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, পেশাজীবি চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক সিদ্দিকী। 

উপস্থাপিকা সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায়  বক্তব্য রাখেন, ব্যবসায়ী আব্দুস সালাম, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক বোর্ড সদস্য একে এম ফজুলল হক, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের সেক্রেটারী প্রভাষক ডা. এম এ ফজল, লোহাগাড় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরী, চট্টগ্রাম-চাকতাই-খাতুনগঞ্জ ট্রাক কভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম দুলাল, ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর অর্র্থ সম্পাদক ফিরোজ চৌধুরী, লিবার্টি স্কুলের চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান হাজী নুরুল কবির, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি, লেখক-কলামিষ্ট জহিরুল ইসলাম জহির, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খাঁন, বিজয়’৭১এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. আর কে রুবেল, দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মুন্না, বিজনেস বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. জাহাঙ্গীর আলম, নবচেতনার চট্টগ্রাম ব্যুরো প্রধান আমিনুল হক শাহীন, সাংবাদিক তৌহিদুল ইসলাম তোহিদ, বিএনপির মিডিয়া সেলের এডমিন সাংবাদিক বাকি বিল্লাহ, চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রদল নেতা মো. জাবেদ ওমর, হাজী সালা উদ্দিন, সংগীত শিল্পী মনিকা শর্মা, আজকের প্রত্যাশার চট্টগ্রাম প্রতিনিধি মোসলেহ উদ্দিন বাহার, সংগীত শিল্পী জুয়েল দ্বীপ, সাংবাদিক হেলাল উদ্দিন, চট্টবাণী প্রতিনিধি অরুণ নাথ, সাংবাদিক রোজী চৌধুরী, ফটো সাংবাদিক সমীরন পাল প্রমূখ।  
উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাফর আহম্মেদ, আশরাফুল ইসলাম, সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আশ্চার্য্য বলাই, দৈনিক রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টর মো. সাহাব উদ্দিন, প্রবাসী কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মঈনুল আলম, নিউজ গার্ডেন সম্পাদক কামরুল হুদা, সাংবাদিক নুর উদ্দিন, চট্টগ্রাম-চাকতাই-খাতুনগঞ্জ ট্রাক কভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন, অর্থ সম্পাদক এনামুল হক চৌধুরী, সাংবাদিক বাবুল হোসেন বাবলা, নব চেতনার ফটো সাংবাদিক আলাউদ্দিন খোকন, দৈনিক নিরপেক্ষ এর স্টাফ রিপোর্টার মো. সরোয়ার কামাল, সাংবাদিক শাহরিয়ার মনির জিসান প্রমূখ। 

বক্তারা বলেন, পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক ভোরের ভোরের ডাক দেশ ও দশের মানুষের জন্য যে ভূমিকা রাখছে আগামীতে সে ধারাবাহিকতা বজায় থাকবে এবং আরো দৃঢ়ভাবে কাজ করে যাবে।  তারা বলেন, দৈনিক ভোরের ডাক বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। তারা সব সময় সত্য ও নিষ্ঠার সাথে সংবাদ প্রকাশ করে থাকেন। আপনারা গণ মানুষের মনের কথাগুলো  নিজের ভেবে পত্রিকায় প্রকাশ করবেন। যদি আপনারা চট্টগ্রামের খবরগুলো অগ্রাধিকার দিয়ে পত্রিকায় ছাপান তাহলে দৈনিক ভোরের ডাক চট্টগ্রামের মানুষের মনে বিশাল জায়গা করে নিতে পারবে বলে আমরা মনে করি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a