জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্যাপন,
মোঃ শিশির আহমেদ শিশু, সিদ্দিরগঞ্জ থানা প্রতিনিধি,
জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ, নারায়ণগঞ্জের আয়োজনে জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
নারায়ণগঞ্জ || ২৮ অক্টোবর, ২০২৬ খ্রি.
এ জাতীয় আরো খবর...