আজঃ 29 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ তদন্ত কর্মকর্তা সেজে বাদীর কাছ থেকে টাকা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন। কিশোর অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা আলীকদম এনসিপির নবগঠিত কমিটির সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে “মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি”র সেমিনার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 কফিলুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) :

সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূরুঙ্গামারী মহিলা কলেজে “Be punctual, Get Success ” শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ মে) সকাল ১১:৪৫ মিনিটে মাকসুদা আজিজ লাইব্রেরীর সহযোগিতায় এবং আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা, ভুরুঙ্গামারীর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন Movement For Punctuality এর চিফ কো-অর্ডিনেটর ও টিএমএসএস মেডিক্যাল কলেজ বগুড়ার অধ্যাপক রোটারিয়ান ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন।

এ সময় তিনি সময়ানুবর্তিতাকে সফলতা, নেতৃত্ব ও আত্মউন্নয়নের অন্যতম প্রধান উপাদান হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় দক্ষ হওয়ার পরামর্শ দেন। ভূরুঙ্গামারী মহিলা কলেজের প্রভাষক  শাহাদাৎ হোসেনের  সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী মহিলা কলেজের শিক্ষক আব্দুর রাজ্জাক। 

শিক্ষা, ক্যারিয়ার ও জীবনে সময় ব্যবস্থাপনা গুরুত্ব বিষয়ে বক্তব্য দেন Movement For Punctuality এর এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরণ।“Movement For Punctuality” এর পরিচিতি ও লক্ষ্য উপস্থাপন করেন সংগঠনের কো-অর্ডিনেটর খোরশেদ আলম লিমন, পাঙ্কচুয়ালিটি মূল্যায়ন শীট পূরণে নির্দেশনা প্রদান করেন কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, জীবন পরিবর্তনের গুরুত্বপূর্ণ প্লাটফর্ম শীর্ষক বক্তব্য রাখেন অত্র কলেজের শিক্ষার্থী আফসানা আকতার ইভা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও Movement For Punctuality এর কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ।অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব ও শিক্ষার্থীদের মতামত গ্রহণ শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a