আজঃ 26 May 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক আসলে কে, কেন কাজ করে, কিভাবে কাজ করলে অযথা সমস্যায় পড়তে হয় না- নগরীর জোড়া গেট ও ঈদের জামাতের জন্য সার্কিট হাউজ মাঠ পরিদর্শন ‎জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীর ওপর হামলায় জড়িত ছাত্রদল কর্মীদের তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি সেনবাগ উপজেলার কাবিলপুর ও অর্জুনতলা ইউনিয়নে বিজিএফের চাল বিতরণ করেন- তামান্না ফারুক থীমা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির কুরবানীর হার্ট পরিদর্শন করেন। ভূরুঙ্গামারীতে পশু জবাই ও কোরবানীর পশুর চামড়া সংরক্ষণের উদ্দেশ্য প্রশিক্ষণ আড়াইহাজারে ইসলামী ব্যাংক ঘিরে মানববন্ধন নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রামিসার জন্য বিচার বন্দরে আইন-শৃঙ্খলা কমিটির সভা: প্রধান অতিথি এমপি আবুল কালাম, উপস্থিত ছিলেন কাউছার আশা সকল জল্পনা, পরিকল্পনা শেষে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন সম্পুর্ন! কুয়েত দোহার নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাব এর কমিটি নবায়ন ধর্ষককে প্রকাশ্যে বিচারের দাবিতে কাশীপুরে খেলাফত মজলিসের মানববন্ধন। সেনবাগে ট্রাকের ধাক্কায় শিশু সাকিব নিহত ফতুল্লা৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হীরা ,২১, নামের এক তরুণকে পিটিয়েছেন স্থানীয় লোকজন। কুয়েত দোহার নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাব এর কমিটি নবায়ন ও জার্সি উন্মোচিত মাদক কারবারি সোহেলকে আটক করেছে মুন্সিগঞ্জ শ্রীনগর থানার পুলিশ। ভূরুঙ্গামারীতে কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ৯ই জুন থেকে শুরু হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক উৎসব ২০২৬, ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবি ইসলামী যুব মজলিসের।

সংবাদ সম্মেলন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সংবাদ সম্মেলন 

নলডাঙ্গায় টিনসেড ঘরের তালা ভাঙার অভিযোগ, আদালতের রায় উপেক্ষার দাবি ভুক্তভোগীর

ইউসুফ হোসেন 
জেলা প্রতিনিধি, নাটোর। 

নাটোরের নলডাঙ্গা পৌর এলাকার পশ্চিম পাড়ায় টিনসেড ঘরের তালা ভাঙার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জালাল উদ্দীন (৬৬) প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাব, নলডাঙ্গায় আয়োজিত লিখিত ও স্বাক্ষরিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। জালাল উদ্দীন জানান, তিনি মৃত দলিল উদ্দিনের পুত্র এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দা। নিজ ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন আগে একটি টিনসেড ঘর নির্মাণ করে সেখানে মুরগি পালন করে আসছেন।
তার অভিযোগ, নলডাঙ্গা প্রপান পেট্রোল পাম্পের মালিক জাহিদ হাসান উক্ত জমির ০.০১.৪ শতাংশ অংশ ক্রয় করেছেন বলে দাবি করেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা (নং-২০৫/১৯ টি এ) দায়ের হয়। পরবর্তীতে অতিরিক্ত জেলা জজ আদালত, নাটোর গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখে রায় তার (জালাল উদ্দীন) পক্ষে প্রদান করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

জালাল উদ্দীনের ভাষ্য, আদালতের রায় তার পক্ষে থাকা সত্ত্বেও গত সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) আসরের নামাজ শেষে ঘরে গিয়ে দেখেন, তার ব্যবহৃত তালা ভেঙে নতুন একটি তালা লাগানো হয়েছে। প্রতিবেশীদের কাছ থেকে তিনি জানতে পারেন, পেট্রোল পাম্পের কর্মচারী আইজদ্দি (৫৫) এ ঘটনার সঙ্গে জড়িত।
তিনি বলেন, “আমি ন্যায়বিচার পাওয়ার আশায় সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি, যাতে আমার ওপর অন্যায় অত্যাচার ও জোরজুলুম না ঘটে।”
এ বিষয়ে অভিযুক্ত পেট্রোল পাম্প কর্মচারী আইজদ্দির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি পাম্পের পরিচালক  পরিচয়দানকারী এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। ওই ব্যক্তি দাবি করেন, সংশ্লিষ্ট জমিটি পেট্রোল পাম্পের মালিক জাহিদ হাসানের নামে বৈধভাবে রেজিস্ট্রি ও খাজনা খারিজ করা রয়েছে।
তিনি আরও বলেন, “ঘর নির্মাণের সময় জালাল উদ্দীন কোনো বাধা দেননি। উক্ত জমির কাগজপত্র দিয়ে পল্লী বিদ্যুতের মিটারও নেওয়া হয়েছে। অভিযোগকারী কী ভিত্তিতে দাবি করছেন, তা আমাদের জানা নেই। বরং তিনি ঘরে তালা দেওয়ায় আমাদের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। এটি জাহিদ সাহেবের বৈধ সম্পত্তি হওয়ায় ঘরে তালা দেওয়া আমরা মেনে নিতে পারি না।”এ ঘটনায়  ভুক্তভোগী জালাল উদ্দীন অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a