আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম প্রতিনিধি। 

ঢাকা থেকে খেলা শেষ করে ঘরের ছেলে ঘরে ফিরছিলেন। কিন্তু নিজ শহর চট্টগ্রামেই চরম পুলিশি হয়রানি ও নির্মম মারধরের শিকার হতে হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে। 'ডিবি পুলিশ' পরিচয়ে তাকে হেনস্তা ও অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

গতকাল শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

বিমানবন্দর থেকে ফেরার পথে অতর্কিত হামলা
ভুক্তভোগী ক্রিকেটার নাঈম হাসান জানান, ঢাকা থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে শুক্রবার রাতে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান তিনি। ফ্লাইট বিলম্বের কারণে রাত ১০টা ২০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর একটি সিএনজি অটোরিকশাযোগে বাসার উদ্দেশ্যে রওনা হন।

গাড়িটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে নেমে লালখানবাজার এলাকায় পৌঁছালে পুলিশ সদস্যরা সেটির গতিবিধি রোধ করে। নাঈম বলেন:

"গাড়ি থামানোর পরপরই ডিবি পরিচয়ে চালকের থেকে কাগজপত্র কেড়ে নেওয়া হয়। এরপর আমাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। আমি বারবার নিজেকে জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দিয়ে আইডি কার্ড দেখালেও তারা থামেনি। উল্টো খুলশী থানার এসআই শফিকুল ইসলাম লাঠি দিয়ে আমার কোমরে আঘাত করতে থাকেন। তার সঙ্গে থাকা সোহেল নামে এক সোর্সও পাইপ দিয়ে আমাকে নির্মমভাবে পেটায়।"

মারধরের একপর্যায়ে নাঈমকে পুলিশের গাড়িতে না তুলে অন্য একটি অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন এই ক্রিকেটার।


পরবর্তীতে নাঈম হাসানকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। তবে ওসির কক্ষে গিয়েও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। নাঈমের অভিযোগ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ঘটনার বিস্তারিত জানানোর সময় ওসি উল্টো তাকে ধমক দিয়ে চোখ নিচু করে কথা বলতে বলেন। পরবর্তীতে একটি ফোন আসার পর ওসির আচরণ নরম হয়।

এই বিষয়ে খুলশী থানার ওসি আরিফুল ইসলাম নিজের দায় এড়িয়ে বলেন, "থানার সেকেন্ড অফিসারের দেওয়া চোরাচালানের তথ্যের ভিত্তিতে এসআই শফিক আমাকে না জানিয়েই এই অভিযান চালিয়েছিল এবং নাঈম হাসানকে থানায় এনেছিল।"


ঘটনাটি জানাজানি হওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দ্রুত পদক্ষেপ নেয়। সিএমপির উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, চোরাচালান রোধের একটি অভিযানের সময় পুলিশ সদস্যরা নির্ধারিত নিয়ম ও পেশাদারিত্ব বজায় রাখেনি বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং অভিযুক্ত এসআই শফিকুলসহ তিনজনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।


দেশের একজন সম্মানিত জাতীয় ক্রিকেটারের ওপর এমন অমানবিক আচরণে ক্রীড়াঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন:

"চট্টগ্রামের গর্ব ও জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের ওপর এই পুলিশি নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, নাঈম হাসান নিজের পরিচয় দেওয়ার পরও পুলিশ ও তাদের সোর্স অত্যন্ত বর্বর আচরণ করেছে, যা কোনো সাধারণ নাগরিকের সঙ্গেই কাম্য নয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a