কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর): আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বন বিভাগের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের( ১৩ই জুন ২০২৬) রোজ শনিবার দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড আরাজী-পলাশবাড়ী রাস্তার উভয় পাশে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সাদিকুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পরিশেষে সরকারের এ কর্মসূচিকে বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এ জাতীয় আরো খবর...