আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


পারভেজ বাঙালী।
চট্টগ্রাম প্রতিনিধি। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালীন ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জুন) রাত ২:১৫ ঘটিকায় ডবলমুরিং থানাধীন দাইয়াপাড়া সিএনজি গ্যারেজের সামনে নালাপাড়াস্থ কিবরিয়ার খালি মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামাল উদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।


মোঃ ইমরান (২১): পিতা- মৃত মাসুদ, সাং- বলক বাড়ীয়া, মুরাদনগর, কুমিল্লা। (বর্তমান বাসিন্দা: দাইয়াপাড়া, নালাপাড়া, ডবলমুরিং)।

জালাল আহমেদ প্রঃ রানা (৩২): পিতা- সুলতান আহমদ, সাং- খুরুশকুল, হাটহাজারী, চট্টগ্রাম। (বর্তমান বাসিন্দা: আগ্রাবাদ দাইয়াপাড়া, ডবলমুরিং)।

মেহেদী হাসান রুবেল (২৫): পিতা- আঃ রহমান মিলন, সাং- বাট্টা, কটিয়াদি, কিশোরগঞ্জ। (বর্তমান বাসিন্দা: চৌমুহনী চারিয়াপাড়া, উত্তর আগ্রাবাদ, ডবলমুরিং)।

কাদের আল মঈন উদ্দিন প্রঃ রাজু (৪১): পিতা- হাবিব উল্লাহ, সাং- কাজীরবাগ, ফেনী সদর, ফেনী। (বর্তমান বাসিন্দা: দাইয়াপাড়া, নালাপাড়া, ডবলমুরিং)।

মোঃ রবিন (৩০): পিতা- মৃত লিয়াকত হোসেন, সাং- কামালপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। (বর্তমান বাসিন্দা: দেওয়ানহাট মিস্ত্রিপাড়া, ডবলমুরিং)।


পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিদের হেফাজত থেকে ডাকাতির উদ্দেশ্যে রাখা নিম্নলিখিত দেশীয় অস্ত্রসমূহ উদ্ধার করা হয়:
১. ০২টি স্টিলের টিপ ছোরা

২. ০১টি স্টিলের তৈরি চাপাতি

৩. ০১টি স্লাই রেঞ্জ

৪. ০১টি লোহার রড

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তারা গভীর রাতে নালাপাড়ার খালি মাঠে সমবেত হয়ে বড় ধরণের একটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের সময়োপযোগী ও সাহসী অভিযানের কারণে বড় ধরণের অপরাধ সংঘটিত হওয়ার আগেই তাদের রুখে দেওয়া সম্ভব হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১১, তারিখ: ১৩/০৬/২০২৬ ইং)। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a