আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


মোজাম্মেল হক,
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের নেতৃত্বাধীন প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর ২টায় আয়োজিত এ অনুষ্ঠানে ‘ফাইভ জিরো প্লাস’ এবং ‘এনাফ’ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সিবিও ও সিভিসি প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য এবং ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপদ, সচেতন ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। ওয়ার্ল্ড ভিশনের এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, দলগত চেতনা ও দায়িত্ববোধ গড়ে তোলার অন্যতম কার্যকর উপায়। আমি আশা করি, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া, আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, পারুল রানী সাহা ও আব্দুল কাদের। এছাড়াও শিশু ফোরামের সভাপতি জান্নাতুন লিমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে শিশুদের সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আজ রোজ বুধবার ১৭-জুন ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a