আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার উদ্দেশে বার্তা দেওয়া সেই ‘আজাদ মেম্বার (আর্জেন্টিনা আজাদ) গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার-নোয়াখালী :--

আর্জেন্টিনা ফুটবল দলের অন্ধ ভক্ত হিসেবে দেশজুড়ে পরিচিত নোয়াখালীর সেনবাগের সেই আলোচিত ‘আজাদ মেম্বার’ এবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে কোনো ফুটবল উন্মাদনা নয়, মূলত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা এবং নানা কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আজাদ মেম্বার নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ওয়ার্ডের আব্দুস সাত্তারের ছেলে।

পেশায় একজন সাধারণ ব্যবসায়ী হয়েও ফুটবল বিশ্বকাপ বা কোপা আমেরিকা এলেই তার নাম ছড়িয়ে পড়ত দেশজুড়ে। লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি ভালোবাসার টানে তিনি নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশি-সাদা রঙে সাজিয়ে তুলেছিলেন, যা দূর থেকে দেখতে ‘আর্জেন্টিনা নগর’ মনে হতো। পরে এ নামেই পরিচিত পায় তার বাড়ি। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে পুরো এলাকাবাসীকে গরু জবাই করে ভোজ খাওয়ানোর ঘোষণাও দিয়ে রেখেছিলেন তিনি। এই ফুটবল উন্মাদনার কারণে ঢাকার মূলধারার বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে তাকে নিয়ে সংবাদ প্রকাশ হয় এবং তিনি স্পোর্টস টকশোতেও অংশগ্রহণ করেন।

আর্জেন্টিনা ভক্ত হিসেবে পরিচিতি থাকলেও আজাদ মেম্বার মূলত আওয়ামী লীগের একজন কট্টরপন্থী তৃণমূল নেতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট। পুলিশের দেওয়া তথ্য এবং স্থানীয় সূত্রে জানা যায় গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেলেও আজাদ মেম্বার মাঠপর্যায়ে এবং অনলাইনে দলের পক্ষে লাগাতার বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। 

গ্রেপ্তার হওয়ার মাত্র তিন দিন আগেও তিনি ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন। লাইভে তিনি নিজেকে ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ দাবি করে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং তাকে বাদ দিয়ে সেনবাগের ২৯ জনের একটি তালিকা (লিস্ট) তৈরি করায় শীর্ষ ও প্রবাসী নেতাদের ‘সুবিধাবাদী’ বলে আখ্যা দেন। শেখ হাসিনার উদ্দেশে দেওয়া এটিই ছিল তার শেষ ভিডিও বার্তা।

এর আগেও রাজনৈতিকসহ একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন।

সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার বলেন- নিষিদ্ধ সংগঠনের হয়ে অনলাইন ও অফলাইনে নানা কর্মকাণ্ড পরিচালনা করার সুনির্দিষ্ট জের ধরেই তাকে উপজেলার সামনে থেকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a