কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামে পুলিশের বিশেষ অভিযানে
অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনা সূএে জানা যায়, বৃহস্পতিবার (৯জুলাই ২০২৬) দুপুরের সময় গোপন সংবাদ এর ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এর উপস্থিতিতে অএ থানার একটি টিম এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ বলেন, দক্ষিণ বাঁজানীতে সুপারীবাগানে তারজালী বেষ্টনী করে গাঁজা গাছের চাষ করেন মৃত জাফর আলীর পুএ মো: জামাল উদ্দিন (৫০) এবং মো: জামাল উদ্দিন এর পুএ মো: রুবেল হোসেন (২৫)
উভয়ে পুলিশের উপস্হিত টের পেয়ে পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত ওসি আজিম উদ্দিন বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর...