আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

নিয়ামতপুরে পুলিশের বড় মাদকবিরোধী অভিযানে:১,৩১০ চোলাই মদের কারখানা উন্মোচন,

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নিয়ামতপুরে পুলিশের বড় মাদকবিরোধী অভিযানে:১,৩১০ চোলাই মদের কারখানা উন্মোচন, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন 

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে চোলাই মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ১০০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট, বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ও প্রস্তুত চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ৪ জুলাই ২০২৬ (শনিবার) সন্ধ্যায় মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের শুরুতে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মহাদেব সরদার (পিতা: রবিলাল সরদার) এবং ভুট্টু সরদার (পিতা: দেবরাজ সরদার)। উভয়ের বাড়ি ছাতড়া গ্রামে, চন্দননগর ইউনিয়ন, নিয়ামতপুর উপজেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ছাতড়া কলকুলা পাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে পলাতক আসামি শিল্পী (পিতা: আনন্দ সরদার) এবং কেতকী (স্বামী: মৃত জোতিন সরদার)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

অভিযানে কারখানা থেকে আনুমানিক ১ হাজার ৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ২৬ লিটার প্রস্তুত চোলাই মদ এবং কয়েকশ কোমল পানীয়ের বোতল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব কোমল পানীয়ের বোতলে চোলাই মদ ভরে বাজারজাত করা হতো।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a