আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল গ্রেফতার। ফটিকছড়িতে দুই মন্দিরে চুরি: চারজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২ পুলিশ সদস্য ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা।

সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে ধোঁয়াশা।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ  বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রামের সাতকানিয়ায় শ্বশুরবাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে। ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়।

নিহত নয়ন ওই এলাকার সৌদি আরব প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাদের সংসারে এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।


স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেনের বরাতে জানা গেছে, আজ সকালেও শাশুড়ির সাথে স্বাভাবিকভাবে নাস্তা করেছিলেন নয়ন। সকাল ১০টার দিকে তার শাশুড়ি বাড়ির পাশের একটি খেত থেকে কচুর লতি তুলতে যান। এর কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান যে, নয়নের ১ বছরের সন্তানটি প্রচণ্ড কান্নাকাটি করছে।

খবর পেয়ে শাশুড়ি দ্রুত ঘরে ফিরে পুত্রবধূকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে পারিবারিক কোনো কলহ ছিল কি না বা ঠিক কী কারণে এই তরুণী আত্মহত্যার পথ বেছে নিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ইউপি সদস্য।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ফোর্সসহ একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a