আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

বকশীগঞ্জে মাসব্যাপী ফুটবল খেলা উপভোগ, সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জে মাসব্যাপী ফুটবল খেলা উপভোগের আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সোলার প্যানেল স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর বাঁশকান্দা গ্রামে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় এবং বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকটের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শরীফ উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা, নিলক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ইসমত দোহা হিটলার, ট্রাস্টের সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন, সেলিম, বদরুল ইসলাম অন্তর, রাজন, নয়ন, আসলাম, আকাশ, রবিন, রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, “খেলাধুলার মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট এই তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগ একসঙ্গে গ্রহণ করায় তাদের সাধুবাদ জানাই।”

বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট বলেন, “যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখা এবং বাঁশকান্দা গ্রামকে আলোকিত করার লক্ষ্যে জনস্বার্থে ৫টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। একটি গ্রাম থেকে সামাজিক কর্মকাণ্ডের সূচনা করলেও ভবিষ্যতে উপজেলার প্রতিটি গ্রামে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।”

তিনি আরও জানান, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যেন গ্রামবাসী নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় নিরাপদ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a