আজঃ 21 June 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা পরিদর্শনে দুই মন্ত্রী দোহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্‌বোধন ও বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন ঠাকূরগাঁওয়ে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার সাত জন। ভূরুঙ্গামারীতে মাতৃছায়া A+ প্রি ক্যাডেট এন্ড এ্যাকটিভ স্কুলে ফুল শিক্ষা বৃত্তি সনদ বিতারণ তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক চিকিৎসকের অবহেলা ও ভুল ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ বাঁশখালী হাসপাতালে, উত্তেজনা চিলমারীতে থানাহাট আসন্ন ইউপি নির্বাচনে নারী চেয়ারম্যান প্রার্থী আলোচনায় র্শীষে বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ২ জাতীয় মহিলা পাটির সভাপতির মৃত্যুতে মহাসচিব রুহুল আমিন হাওলাদার এর উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার মাদক ও জুয়া নির্মূলের লক্ষ্যে বাট্টাজোর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মৌমিতা পরিবহনের চাঁদাবাজির অভিযোগ মিথ্যা প্রমাণিত। মৌলভীবাজারে পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পত্নীতলায় ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি শিক্ষাবোর্ড চেয়ারম্যান জিনিয়াসরাই উন্নত বাংলাদেশের কারিগর (ডিবি) কতৃক ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক কারবারি আটক। আড়াইহাজারে সশস্ত্র হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬ নওগাঁর ধামইরহাটে পুলিশের অভিযান: মাদক ব্যবসায়ী ও সেবীসহ গ্রেপ্তার ৪

খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ রহমান, 
চট্টগ্রাম জেলা  প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা, চাঁদাবাজি এবং নগদ টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাজুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ২নং গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, চিহ্নিত এই সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলাসহ দুটি গ্রেফতারি পরোয়ানা (জিআর ওয়ারেন্ট) রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলশীর ২নং গেইট রেললাইনের উভয় পাশে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ী মো. রাসেল (৪১) ও তাঁর সহযোগীরা। গত এক মাস ধরে মো. রাজু ও মো. বাদশাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের কাছে এককালীন এক লাখ ও দৈনিক পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১৫ জুন তারা জোরপূর্বক ২০ হাজার টাকা চাঁদা আদায় করে এবং বাকি টাকার জন্য হুমকি দিতে থাকে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৮ জুন রাত সাড়ে ৮টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো কিরিচ নিয়ে সংঘবদ্ধভাবে মাছের দোকানগুলোতে অতর্কিত হামলা চালায়। প্রধান আসামি রাজুর নির্দেশে সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় ৬নং আসামি টিটু ওরফে লম্বা টিটু ধারালো কিরিচ দিয়ে ব্যবসায়ী মো. রাসেলকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। যাওয়ার সময় সন্ত্রাসীরা ক্যাশ বাক্স থেকে সারাদিনের বিক্রির নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় ১৯ জুন মো. রাসেল বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা (মামলা নং-২১) দায়ের করেন।

মামলার পর খুলশী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই মো. আনোয়ার হোসেন, এসআই মো. নুরুল ইসলাম ও এএসআই মো. মহি উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল শনিবার (২০ জুন) ২নং গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মূল হোতা রাজুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রাজু নোয়াখালীর হাতিয়া উপজেলার বেজু গুলিয়া এলাকার মো. মোতালেব হোসেনের ছেলে। বর্তমানে সে খুলশীর ২নং গেইটের আরজুর কলোনীতে বসবাস করে।

খুলশী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a