আজঃ 03 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মিনি কক্সবাজার ভ্রমণ ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরে পরিদর্শনে ভূটানের প্রতিনিধি কুড়িগ্রামে জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা শ্রী কৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ,র চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠিত কেউ যদি শান্ত পটিয়াকে অশান্ত করার চেষ্টা করে, তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে: এমপি এনাম নোয়াখালী সেনবাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাটহাজারীতে সিএনজি ওয়ার্কশপে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২ চট্টগ্রামে অস্ত্রের খোঁজ কোথায় থেমে আছে? পাহাড়তলীতে ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং থেকে ওয়ান শুটার গান, ডেগার ও চাকু জব্দ দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী'উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। জলঢাকায় রাজপথ কাঁপিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:ঐক্যবদ্ধ থাকার সংকল্প দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ বীরগঞ্জ উপজেলায় বাজেয়াপ্ত ২,৩৪০ বস্তা সার বিক্রির ৩২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা॥

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 বকশীগঞ্জ জামালপুর  প্রতিনিধি: আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা-এ বিল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ১,২০০ মিটার প্লাস্টিকের পাইপ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন-এর সিংগীডোবা বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন এবং প্রায় ১,২০০ মিটার প্লাস্টিকের পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া এলাকার সিংগীডোবা বিল থেকে একটি চক্র ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং জমি ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছিল।

এ বিষয়ে খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযান প্রসঙ্গে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আমরা সবসময় কঠোর অবস্থানে আছি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a