আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

টাঙ্গাইল পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জাপাড়া সড়ক যেন ডাস্টবিন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাসেল মিয়া, উপজেলা প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইল পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জাপাড়া সড়ক বর্তমানে যেন একটি অস্থায়ী ডাস্টবিনে পরিণত হয়েছে। রাস্তার পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ, দুর্গন্ধ এবং ভাঙাচোরা রাস্তার কারণে এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিতভাবে বিভিন্ন ধরনের গৃহস্থালির বর্জ্য ও আবর্জনা এখানে ফেলা হলেও সময়মতো সেগুলো অপসারণ করা হয় না। ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ময়লা ও কাদায় একাকার হয়ে রাস্তায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এলাকাবাসীর মতে, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার বেহাল দশা ও ময়লার স্তূপের কারণে সবাইকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া ময়লার কারণে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ময়লা অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের জন্য টাঙ্গাইল পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে এলাকাবাসীর একটাই দাবি—জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে পাঞ্জাপাড়া সড়ককে পরিষ্কার-পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী করা হোক।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a