আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

বন্দরে সোলেমান শাহেদের অভিযোগের পাহাড়

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে সরকারি পদের প্রভাব খাটিয়ে আপন চাচাতো ভাইকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানো, ভাতিজীর শ্লীলতাহানি এবং চলাচলের পথ অবরুদ্ধ করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে এক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত সোলেমান শাহেদ বন্দর থানাধীন পশ্চিম কল্যাণদী এলাকার বাদশা মিয়ার ছেলে এবং বর্তমানে বেনাপোল কাস্টমস হাউজের প্রধান সহকারী পদে কর্মরত। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘ ১৫ বছর ধরে এই নির্যাতন ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী স্যাটেলাইট ক্যাবল ব্যবসায়ী সাইফুল ইসলাম জুম্মান জানান, সোলেমান শাহেদ তার পৈত্রিক ও ভাইয়ের হেবাকৃত জমি দখলের উদ্দেশ্যে সরকারি পদের ক্ষমতার অপব্যবহার করে আসছেন। প্রায় ১৪ বছর আগে তিনি র‌্যাব দিয়ে জুম্মানকে একটি পরিত্যক্ত অস্ত্র মামলায় চালান দেন। পরবর্তীতে আদালত থেকে জুম্মান নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পান। জুম্মান আরও অভিযোগ করেন, তিনি যখন জেলে ছিলেন, তখন তার প্যারালাইসিসগ্রস্ত বাবা রাজা মিয়ার কাছ থেকে জোরপূর্বক জুডিশিয়াল স্ট্যাম্পে টিপসই নেওয়া হয় এবং তার শিশুকন্যাকে শ্লীলতাহানি করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় গুন্ডাবাহিনী দিয়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে।

জুম্মানের দাবি, কাস্টমসের চাকরি সুবাদে সোলেমান শাহেদ কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। সাবেক রাজমিস্ত্রির সহকারী বাবাকে রফতানি-আমদানি ব্যবসায়ী সাজিয়ে বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের সদস্য করা এবং সিদ্ধিরগঞ্জে বাড়ি নির্মাণের মাধ্যমে অবৈধ সম্পদ আড়ালের চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে সোলেমান শাহেদ জানান, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন। সিদ্ধিরগঞ্জে তাদের কোনো জমি বা ভবন নেই। তার পিতা একজন বৈধ করদাতা ও ব্যবসায়ী। জুম্মানকে ‘আওয়ামী লীগের দোসর’ ও সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

অন্যদিকে জুম্মান তার রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে জানান, ব্যবসায়িক প্রয়োজনে নানা মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়, যা রাজনৈতিক সম্পৃক্ততা নির্দেশ করে না। তিনি কাস্টমস কর্মকর্তা সোলেমান শাহেদের দুর্নীতি তদন্ত এবং সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a