আজঃ 13 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ক্যান্সারে আক্রান্ত কনস্টেবল সাজ্জাদের চিকিৎসায় নওগাঁ জেলা পুলিশের, মানবিক সহায়তা অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ব্যাংকারসহ গ্রেপ্তার ২। মুহাম্মদ কামরুল ইসলামের আজ শুভ জন্মদিন। লামা পুলিশের সফল অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১১৯০ পিচ ইয়াবাসহ ম্রো সম্প্রদায়ের এক ব্যক্তি আটক বিশেষ অভিযানে পলাতক এক সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ভূরুঙ্গামারীতে মাদক সম্রাট ট্যাবলেট শহিদুল গ্রেফতার একটি হারানো বিজ্ঞপ্তি রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে যাত্রা শুরু করেছে দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফ্রিডার’ জেলা পরিষদের প্রশাসকের উদ্যোগে মাদক ও চাঁদাবাজির বন্ধের তৎপরতা আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ লংধং পাড়ার মাংরুম মুরুং আটক নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালত চত্বরে নিরাপত্তা জোরদার, সন্দেহজনক ব্যক্তিদের দেহতল্লাশি ১৯ নম্বর ওয়ার্ডে যত্রতত্র বর্জ্য, নাসিকের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ হাকিম ট্রেডাস নামক দোকানের ছাদের প্লাস্টার ভেংগে পরে ৪ জন আহত আড়াইহাজারে পৈতৃক সম্পত্তির বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫ সৌদি আরবে অগ্নিকান্ডে নিহত নলডাঙ্গার তিন প্রবাসীর পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

ক্যান্সারে আক্রান্ত কনস্টেবল সাজ্জাদের চিকিৎসায় নওগাঁ জেলা পুলিশের, মানবিক সহায়তা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ক্যান্সারে আক্রান্ত কনস্টেবল সাজ্জাদের চিকিৎসায়  নওগাঁ জেলা পুলিশের, মানবিক সহায়তা এক লাখ টাকা সহায়তা প্রধান করলেন পুলিশ সুপার 

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি

 দুরারোগ্য পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নওগাঁ জেলা পুলিশের কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের পাশে দাঁড়িয়েছে নওগাঁ জেলা পুলিশ। তাঁর চিকিৎসার জন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেন দুরারোগ্য পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহনে আর্থিক সংকট দেখা দেওয়ায় তিনি চিকিৎসা সহায়তার জন্য নওগাঁ জেলা পুলিশের কাছে আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যদের সহযোগিতায় তাঁর চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
আর্থিক সহায়তা প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

পুলিশ সুপার বলেন, “বিপদে ও সংকটে সহকর্মীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্বেরই অংশ। একজন সহকর্মী অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকলে তাঁর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের দ্রুত আরোগ্য কামনা করে তাঁর চিকিৎসায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
নওগাঁ জেলা পুলিশের এমন মানবিক উদ্যোগকে সহকর্মীদের প্রতি দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কর্মরত একজন পুলিশ সদস্যের কঠিন সময়ে জেলা পুলিশের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার বার্তাও আরও জোরালো হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a